Breaking News
Home / TRENDING / সংখ্যালঘুদের কাছে টানতে বাড়ি বাড়ি প্রচার করবে বিজেপি

সংখ্যালঘুদের কাছে টানতে বাড়ি বাড়ি প্রচার করবে বিজেপি

নীল বণিক

মুসলিম ভোট ব্যাঙ্ক নিজেদের অনুকূলে টানতে আরও বেশি করে সংখ্যালঘুদের কাছে যাওয়ার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনান। বৃহস্পতিবার কলকাতার মাহেশ্বরী সদনে দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে এই বার্তা দেন দলের সহপর্যবেক্ষক। তিনি রাজ্য বিজেপির সাংখ্যালঘু নেতাদের বলেন, লোকসভা ভোটের আগে আপনারা বাড়িবাড়ি যান। গুজরাট, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নের প্রকৃত চিত্র তুলে ধরার কথাও বলেন অরবিন্দ মেনান। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মেনান বলেন, মমতা ব্যানার্জির সরকার কয়েকজন সংখ্যালঘু মুখকে কিনে রেখেছেন। তৃণমূলের আমলে মমতার সমর্থনকারি সংখ্যালঘু নেতারা কতটা লাভবান হয়েছেন, তাও মহল্লায় প্রচার করার কথা বলেন অরবিন্দ মেনান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *