Breaking News
Home / TRENDING / কুয়াশায় দীঘাগামী বাস উল্টে মৃত ১, আহত ১১

কুয়াশায় দীঘাগামী বাস উল্টে মৃত ১, আহত ১১

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :
বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদাতে দিঘাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রান্সফর্মারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় মৃত ১, আহত ১১। দিঘা ইটাবেড়িয়া রুটের যাত্রী বোঝাই বেসরকারি বাসটি দিঘার দিকে যাচ্ছিল। মারিশদা থানা এলাকার করণ মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারে ধাক্কা মারে ও উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বাসে মোট প্রায় ২০ জন মতো যাত্রী ছিল। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির ধাক্কায় পথচারী একজনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে ও গাড়ির গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *