Breaking News
Home / TRENDING / ২ জঙ্গির মৃত্যুর পর আজও অশান্ত উপত্যকা, বন্ধ স্কুল কলেজ

২ জঙ্গির মৃত্যুর পর আজও অশান্ত উপত্যকা, বন্ধ স্কুল কলেজ

ওয়েব ডেস্ক:
বুধবার জম্মু কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে এক পিএইচডি স্কলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফের অশান্ত হয়ে ওঠে উপত্যকা। জায়গায় জায়গায় সেনা ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে আজ উপত্যকায় সমস্ত সঅকউল কলেজ বন্ধ রাখা হয়েছে । বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। নিরাপত্তা বজায় রাখতে কুলগামে ঢোকার সব রাস্তা বন্ধ রাখা হয়েছে । মৃত দুই জঙ্গিদের মধ্যে সবজার সোফি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র ছিল। গত জুলাই মাসে হিজবুল মুজাহিদীনে যোগ দেয় সোফি। তার ওপর ৫ লক্ষ টাকার পুরস্কার ধার্য ছিল। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সোফি ও আরেক জঙ্গি আসিফ আহমেদ কুলগামের একটি বাড়িতে আশ্রয় নেয়। সেনা বাড়িটি ঘিরে ফেলে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বললে সেনাদের লক্ষ্য করে গুলি চালায় তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *