ওয়েব ডেস্ক:
সিবিআইয়ের অপসারিত কর্তা আলোক ভার্মার বাড়ির সামনে থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে ভার্মার বাড়ির বাইরে উঁকিঝুকি মারতে দেখা যায় ৪ ব্যক্তিকে। এরপর প্রাক্তন সিবিআই কর্তার নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়। ওই ৪ সন্দেহভাজনদের কাছ থেকে আইবির কার্ড পাওয়া গিয়েছে। অপসারণের পর আইবির মাধ্যমে প্রাক্তন সিবিআই কর্তার ওপর নজরদারি করতে চাইছে মোদি, অভিযোগ কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news