Breaking News
Home / TRENDING / ওবামা, ক্লিন্টনদের ঠিকানায় পার্সেল বোমা, তদন্তে সিক্রেট সার্ভিসেস

ওবামা, ক্লিন্টনদের ঠিকানায় পার্সেল বোমা, তদন্তে সিক্রেট সার্ভিসেস

ওয়েব ডেস্ক:
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন সেক্রেটরি অফ স্টেটস হিলারি ক্লিন্টনের ঠিকানায় পার্সেল বোমা পাঠাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা একই রকম পার্সেল বোমা সংবাদ সংস্থা সিএনএনের নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন অফিসে পাঠায় বলেও জানা গিয়েছে। ওবামা এবং ক্লিন্টনদের ঠিকানায় পাঠানো পার্সেল প্রাক্তন প্রেসিডেন্টদের কাছে পৌঁছনোর আগেই তা আটকে দেয় আমেরিকান সিক্রেট সার্ভিসেসের অফিসাররা। বোমার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও সিক্রেট সার্ভিসেসের তরফে জানানো হয়েছে পার্সেলে বিস্ফোরক ছিল।
এদিকে সিএনএনের দফতরে পার্সেল বোমা পাঠানোর খবর পাওয়ার পরই তাদের নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন দফতর খালি করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় সংবাদ সম্প্রচার। সিএনএনের দফতরে কর্মরত ওবামা ঘনিষ্ঠ প্রাক্তন সিআইএ কর্তা ডন ব্রেন্ডন এই বোমার টার্গেট ছিলেন বলে জানা গিয়েছে।
এই নিয়ে ৫টি পার্সেল বোমা উদ্ধার হল আমেরিকায়। ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *