Breaking News
Home / TRENDING / পৌরসভা বিষয়ক কমিটির সভাপতির পদ থেকে বাদ মেয়র

পৌরসভা বিষয়ক কমিটির সভাপতির পদ থেকে বাদ মেয়র

নিজস্ব সংবাদদাতা:

শোভনের সময় ভালো যাচ্ছে না অনেক দিন। আজ ফের এক গুরুত্বপূর্ণ পদ খোয়ালেন তিনি। আগেই খুইয়েছিলেন পরিবেশ দপ্তরের মন্ত্রীত্বের পদ। ৮ সেপ্টেম্বর তৃণমূল কোর কমিটির বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতির পদ হারিয়েছিলেন তিনি। আজ ২৫ অক্টোবর খোয়া গেল পৌরসভা বিষয়ক কমিটি সভাপতির পদ।

তৃণমূল সূত্রে খবর, এবার সম্ভবত বাকি দুই মন্ত্রীপদ থেকেও বাদ দেওয়া হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। পারিবারিক বিবাদের কারণে এমনিতেই দলে বেশ কিছুটা ব‍্যাকফুটে রয়েছেন মূখ‍্যমন্ত্রীর আদরের ‘কানন’। দলের অন্দরে অনেকেই জানেন যে ‘যুবরাজ’ও এই বিষয়ে শোভনের পাশে নেই। যুবরাজ মনে করেন যে শোভনের পারিবারিক বিবাদ যেভাবে মিডিয়ায় দেখানো হয় তাতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্ভবতঃ সেই কারণেই সবরকম পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। তবে আপাতত কলকাতার মেয়র পদটি শোভনের হাতছাড়া হচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *