নীল বণিক:
মঙ্গলবারের দুর্ঘটনা থেকে শিক্ষা নিল রেল। সাঁতরাগাছি স্টেশানে পরবর্তীকালে দুর্ঘটনা এড়াতে আরও দুটি ফুট ব্রিজ করার সিদ্ধান্ত নিল রেল দপ্তর। বুধবার সাঁতরাগাছির মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ময়না তদন্তে বসেন রেলের অাধিকারিকরা। ফেয়ারলি প্লেসের সেই বৈঠকে প্রথমেই ওঠে, কিভাবে মঙ্গলবারের রাতের ঘটনা এড়ানো যায় ভবিষ্যতে। সেখানেই রেলের সেফটি কমিশনার আরও দুটি ফুট ব্রিজ গড়ার প্রস্তাব দেন। তার সেই প্রস্তাব নাকচ করেননি রেলের উচ্চপদস্থ অাধিকারিকরা। বরং দুটি অতিরিক্ত ফুট ব্রিজ কোথায় হবে তা নিয়ে এদিন অালোচনা হয়।
আপাতত ঠিক হয়েছে দুটি ফুট ব্রিজ চওড়া হবে ন’ফুট। ফুট ব্রিজ দুটি করতে কয়েকদিনের মধ্যে রেলের ইন্জিনিয়াররা সমীক্ষা করবেন। তারপর তার পরিকল্পনার রিপোর্ট পাঠানো হবে রেলমন্ত্রকের কাছে। রেলের আধিকারিকরা মনে করছেন, সমীক্ষা রিপোর্ট পাঠালেই দ্রুত মিলবে অনুমোদন। তাছাড়া ভিড় সামলাতে সাঁতরাগাছি স্টেশনে আরও বেশি আরপিএফ রাখার সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news