ওয়েব ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আত্মবিশ্বাসী মোদি বললেন, প্রথম দফাতেই ঘুমের ব্যাঘাত ঘটেছিল দিদির।এরপর দ্বিতীয় দফায় যে রিপোর্ট আসছে তাতে পুরোপুরি ঘুম ছুটেছে দিদির। শনিবার বুনিয়াদপুরে সোজা ব্যাটে আক্রমনাত্বক মেজাজে খেললেন নরেন্দ্র মোদি। একের পর এক ইস্যু ধরে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ছুঁয়ে গেলেন রাজ্যের শাসক দলকে নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কগুলিও। …
আরও পড়ুন »গর্বিত স্বপ্না বর্মণ, কেন জানতে ক্লিক করুন
প্রসেনজিৎ মাহাতো লক্ষ্য এশীয় পর্যায়ে সোনা জয়ের হ্যাটট্রিক। সোমবার থেকে দোহাতে সেই মিশনে নামছেন স্বপ্না বর্মণ। পাতিয়ালাতে ফেডারেশন কাপে সোনা জয়ের পর ক’দিনের ছুটিতে জলপাইগুড়ির বাড়িতে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে গিয়ে চমকে গেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে গ্রামের একটি রাস্তার নাম স্বপ্নার নামে করে দিয়েছে। ব্যস্তার কারণে উদ্বোধন করে আসতে …
আরও পড়ুন »কানপুরে দুর্ঘটনার কবলে হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস, আহত ১৪
ওয়েব ডেস্ক: ট্রেনের ১২টি বগি লাইন থেকে বেরিয়ে গিয়ে, যার মধ্যে ৪টি বগি উল্টে গিয়ে বিরাট বিপত্তি হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেসে।। শুক্রবার গভীর রাতে কানপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, ১৪ জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে ৬ জন রেলকর্মী। রেলের তরফে এডিজি স্মিতা শর্মা জানিয়েছেন, প্রাণহানি ঘটেনি, …
আরও পড়ুন »অনুমতি ছাড়াই মালদহে মমতার মিছিল, কমিশনে বিজেপি
নীল বণিক: মুখ্যমন্ত্রীর মালদহের মিছিল নিয়ে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। প্রসঙ্গত, বৃহস্পতিবার মালদহ শহরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিলে পা মেলান। তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরাও। আর এই মিছিল নিয়েই আপত্তি জানাল রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ শুক্রবার রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে …
আরও পড়ুন »বালুরঘাট নিয়ে চিন্তিত মমতা বলেই ফেললেন, ‘ভুল বুঝবেন না অর্পিতাকে’
নীল রায়: বালুরঘাটের প্রার্থী নাট্যশিল্পী অর্পিতা ঘোষকে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের চিন্তার অন্ত নেই। তা আরও একবার বোঝা গেল শুক্রবার বালুরঘাটের জনসভায়। এদিন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো৷ অর্পিতা ঘোষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্পিতার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে৷ ওকে ভুল বুঝবেন না৷ ও লড়াকু …
আরও পড়ুন »আরও ৫০ কোম্পানির দাবি, তৃতীয় দফায় ৯০% বুথে বাহিনী চায় কমিশন
ওয়েব ডেস্ক: তৃতীয় দফার জন্য আরও ৫০ কোম্পানি বাহিনী চাওয়া হবে। জানালেন বিশেষ পর্ষবেক্ষ অজয় নায়েক। প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার ভোট। এরাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট হয় গতকাল। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে মোট ১৯৪ কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়েছে। প্রায় ৮০ শতাংশ বুথে আধাসেনা মোতায়েন করা …
আরও পড়ুন »তৃণমূল বর্তমানে পিসি-ভাইপোর দল, এবার দলের অন্দরেও গুঞ্জন
নীল রায়: বিরোধীরা প্রায়ই অভিযোগ তোলেন তৃণমূল পার্টিটা এখন পিসি-ভাইপোর দল হয়ে গিয়েছে। দলের অন্দরেও এখন সেই গুঞ্জন। গুঞ্জনের যথেষ্ট কারণও রয়েছে। চলতি লোকসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো তথা যুব সংগঠনের সভাপতি নিয়ম করে প্রার্থীদের সমর্থনে প্রতিদিন দু’ থেকে তিনটি জনসভা করছেন যখন, তখন সূত্রের খবর, মমতা-অভিষেক …
আরও পড়ুন »কংগ্রেসের মুখ পুড়িয়ে ভোটের মধ্যে দল ছাড়লেন মুখপাত্র প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক: ভোটের মধ্যে দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী। স্বভাবতই জোর ধাক্কা খেল দল। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে দলের হাইকমান্ডকে পদত্যাদপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এমনকী নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পেজ থেকে ‘কংগ্রেস মুখপাত্র’ কথাটা মুছে ফেলেছেন। উল্টো দিকে এই কংগ্রেস মুখপাত্র শিবসেনায় যোগ দিচ্ছেন, এমন জল্পনা শুরু হয়েছে শিবসেনা …
আরও পড়ুন »কলকাতার ট্রামসূত্র! পড়ুন শতাব্দী প্রাচীন ট্রামের আশ্চর্য কাহিনি।
পার্থসারথি পাণ্ডা: ১৮৬৯-এ শিয়ালদহ স্টেশন চালু হতেই শুরু হল প্যাসেঞ্জার আর মালগাড়ির হররা। প্যাসেঞ্জারদের জন্য না-হয় পালকি ছিল, ছ্যাকড়া গাড়ি ছিল। বখেড়া হল মালগাড়ির মাল নিয়ে। কারণ, গোডাউনগুলো তো সব সেই গঙ্গার ধারে, আর্মেনিয়ান ঘাটের আশেপাশে। সেখানে মাল নিয়ে যেতে ভরসা ছিল একমাত্র গরুর গাড়ি। কিন্তু স্টেশনের সমস্ত মাল বইতে …
আরও পড়ুন »গুজরাটে কংগ্রেসের সভায় হার্দিককে সপাটে থাপ্পড়
ওয়েব ডেস্ক: চলছিল নির্বাচনী প্রচার সভা তার মধ্যে আচমকাই নেতার গালে পড়ল জোর থাপ্পড়। তরুণ কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে হজম করতে হল সেই মার। শুক্রবার সকালে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার এক জনসভায় এমন কাণ্ডই ঘটল। #WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4 — ANI (@ANI) April …
আরও পড়ুন »লকেটের বাড়িতে ভয়ঙ্কর দুষ্কৃতী হামলা, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক: রাজ্যের প্রধান বিরোধী দলের অন্যতম শীর্ষ নেত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে এই হামলা হয় শুক্রবার সকালে। ব্যান্ডেলের লিচুতলায় অবস্থিত লকেটের বাড়িটির নাম ‘শান্তিনিকেতন’। উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রর এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বর্তমানে নির্বাচনী প্রচারের জন্য ব্যান্ডলের লিচুতলায় এই বাড়িতে রয়েছেন লকেট। বাড়ির নীচেই দলীয় কার্যালয়। সেখানেই …
আরও পড়ুন »ক্রেতাকে ৯হাজার টাকা জরিমানা বাটা’র, কেন জানুন ক্লিক করে
ওয়েব ডেস্কঃ গ্রাহককে ৯হাজার টাকা জরিনামা দিতে হল বাটা কোম্পানিকে। গ্রাহকের কাছে ক্যারিব্যাগের জন্যে আলাদা ভাবে তিন টাকা চাওয়ায় চন্ডীগড় ক্রেতাসুরক্ষা দফতরে অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, দীনেশ প্রসাদ রাতুরি নামে এক গ্রাহককে বাটা থেকে কেনাকাটা করার পর ক্যারিব্যাগ চান। কিন্তু দোকানের তরফে সেজন্যে ৩ টাকা চাওয়া হয়। দীনেশএর …
আরও পড়ুন »দত্তাবাদে দুষ্কৃতি হামলা, ভাঙা হল কল, জলের পাইপ
নিজস্ব সংবাদদাতা সল্টলেকের দত্তবাদে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে দিল টাইম কল, জলের পাইপ। অভিযোগ এলাকার বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে জনা পাঁচেক স্থানীয় দুষ্কৃতী দত্তবাদের সবুজ সংঘ ক্লাবের পাশে একটি টাইম কল ভেঙে দেয়।তার কিছুটা দূরে একটি বাড়ির জলের পাইপ লাইন ও ভেঙে দেয় বলে অভিযোগ।অন্য দিকে …
আরও পড়ুন »চোপড়ায় তৃণমূল-বিজেপির সংঘর্ষে গুলিবিদ্ধ শিশু
নীল বণিক আজ সকালে চোপড়ায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে যায় এক ৭তম শ্রেণীর ছাত্র। আবদুল নামের ওই শিশুটির পায়ে গুলি লাগে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই চোপড়ার মুখধুমিতে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সকাল সাতটা নাগাদ চোপড়ার মুখধুমিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধলে মাঝে পড়ে …
আরও পড়ুন »রাজকুমার রায় ঘটনার ছায়া, নিখোঁজ নোডাল অফিসার
নীল বণিক ভোটের কাজ সেরে ফেরার পথে আবার নিখোঁজ এক নোডাল অফিসার। জানা গিয়েছে, নদীয়া জেলার নোডাল অফিসার অর্ণব রায় বৃহস্পতিবার সকালে বিপ্রদাস পাল চৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। রহস্যজনকভাবে যে গাড়িটি তিনি ব্যবহার করতেন সেটি কলেজ চত্ত্বরে থাকলেও খোঁজ নেই অর্ণব রায়ের …
আরও পড়ুন »পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে বাণিজ্য বন্ধ করল ভারত
ওয়েব ডেস্ক সীমান্তের ওপার থেকে অবৈধ জিনিসের ঢোকা আটকাতে এবার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আজ থেকেই অই নির্দেশ লাগু করা হবে। জম্মু কাশ্মীরের সীমান্ত ঘেঁষা গ্রামগুলি থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গ্রামগুলিতে পাইকারি জিনিস কেনাবেচা চলে। তবে কোনও মূল্যের বিনিময়ে নয়, পারম্পরিক ‘মিলবাঁট’ …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news