ওয়েব ডেস্ক:
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে আত্মবিশ্বাসী মোদি বললেন, প্রথম দফাতেই ঘুমের ব্যাঘাত ঘটেছিল দিদির।এরপর দ্বিতীয় দফায় যে রিপোর্ট আসছে তাতে পুরোপুরি ঘুম ছুটেছে দিদির। শনিবার বুনিয়াদপুরে সোজা ব্যাটে আক্রমনাত্বক মেজাজে খেললেন নরেন্দ্র মোদি। একের পর এক ইস্যু ধরে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ছুঁয়ে গেলেন রাজ্যের শাসক দলকে নিয়ে ওঠা সাম্প্রতিক বিতর্কগুলিও।
এদিন মোদি বলেন—
১) অন্যদেশের লোক এনে রাজ্য নির্বাচনী প্রচার চলছে। দেশের কোথাও এ জিনিস দেখেছেন?
২) সংবাদমাধ্যমে দেখেছি আমাদের ভাইবোনরা কীভাবে টিএমসির গুন্ডাদের শিক্ষা দিয়েছে। এভাবেই ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
৩) পুরুলিয়ায় আমাদের এক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। বিজেপি সমর্থকদের আশ্বাস দিচ্ছি, এই অত্যাচারের বিচার হবে।
৪) একসময় দিদিকে দেখে আমিও ভুল করেছিলাম। টিভিতে ওকে যখন দেখতাম তখন মনে হয়েছিল উনি গরিব মানুষের জন্য লড়াই করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই ভুল ভেঙেছে আমার।
৫) গরিবের টাকা লুটে নিয়েছে নারদা, সারধা, রোজভ্যালি।
৬) চিটফান্ড দুর্নীতির প্রতিটি টাকার হিসেবে দিতে হবে।
৭) পরীক্ষায় যারা পাস করেছেন তাদের চাকরি দেন না দিদি।
৮) গুন্ডাদের দেওয়ার টাকা রয়েছে। অথচ ডিএ দেওয়ার টাকা নেই!
৯)) দেশে এখন এমন একটি মডেল তৈরি হয়েছে যেখানে জঙ্গিরা ভয় পাবে।
১০) মমতা দিদি এর উল্টো কাজ করছেন।
১১) মনে করে দেখুন খাগড়াগড়ের তদন্ত কে আটকাতে চেয়েছিলেন!
১২) ভারত এখন জঙ্গিদের ঘরে ঢুকে মারছে। এটাই করা উচিত কিনা আপনারাই বলুন।
১৩) পাকিস্তানে ঢুকে সেনা জঙ্গিদের মারছে। আর দিদি প্রমাণ চাইছেন!
১৪) প্রমাণ যদি চাই তাহলে চিটফান্ড দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করুন।
১৫) ক্ষমতায় এলে অনুপ্রবেশকরীদের বিরু্দ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news