নীল বণিক
ভোটের কাজ সেরে ফেরার পথে আবার নিখোঁজ এক নোডাল অফিসার। জানা গিয়েছে, নদীয়া জেলার নোডাল অফিসার অর্ণব রায় বৃহস্পতিবার সকালে বিপ্রদাস পাল চৌধুরী পলিটেকনিক কলেজে নির্বাচনের কাজে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। রহস্যজনকভাবে যে গাড়িটি তিনি ব্যবহার করতেন সেটি কলেজ চত্ত্বরে থাকলেও খোঁজ নেই অর্ণব রায়ের । গাড়ির চালক ও তাঁর খোঁজ জানেনা বলেই দাবি করেছে। অর্ণবের ব্যবহার করা দুটি মোবাইলই সুইচ বন্ধ রয়েছে। তাতে দুশ্চিন্তা আরও বাড়ে জেলা প্রশাসনের কর্তাব্যক্তি থেকে পরিবারের। নদীয়া জেলার লোকসভা নির্বাচনের সমস্ত বুথের ইভিএম ও ভিভি প্যাটের দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে অর্ণব বাবুর। নোডাল অফিসার এর পাশাপাশি জেলার ১০০ দিনের কাজ দেখভালের দায়িত্ব ছিল তার কাঁধে। গতকাল বেলা দুটোর পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নদীয়া জেলাশাসক সুমিত গুপ্তা। অর্ণব রায় কর্তব্যরত অবস্থায় নিঁখোজ হওয়া প্রসঙ্গে জেলাশাসক জানান মিসিং ডায়রি করা হয়েছে পুলিশ তদন্ত করছে ।তিনি আরও জানান অর্ণব রায় ইলেকশন সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম দেখতেন। আজ দুপুরে জেলাশাসক নোডাল অফিসার নিঁখোজ প্রসঙ্গে এক জরুরীভিত্তিক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করেন। নির্বাচনের মুখে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া দুশ্চিন্তা ফেলেছে সকলকেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news