নীল বণিক
আজ সকালে চোপড়ায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে যায় এক ৭তম শ্রেণীর ছাত্র। আবদুল নামের ওই শিশুটির পায়ে গুলি লাগে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই চোপড়ার মুখধুমিতে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ সকাল সাতটা নাগাদ চোপড়ার মুখধুমিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাধলে মাঝে পড়ে যায় সপ্তম শ্রেণীর ছাত্র আবদুল। তার পায়ে গুলি লাগে ।সে এখন দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news