Breaking News
Home / TRENDING / ‌গর্বিত স্বপ্না বর্মণ, কেন জানতে ক্লিক করুন

‌গর্বিত স্বপ্না বর্মণ, কেন জানতে ক্লিক করুন

প্রসেনজিৎ মাহাতো

লক্ষ্য এশীয় পর্যায়ে সোনা জয়ের হ্যাটট্রিক। সোমবার থেকে দোহাতে সেই মিশনে নামছেন স্বপ্না বর্মণ।
পাতিয়ালাতে ফেডারেশন কাপে সোনা জয়ের পর ক’দিনের ছুটিতে জলপাইগুড়ির বাড়িতে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে গিয়ে চমকে গেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে গ্রামের একটি রাস্তার নাম স্বপ্নার নামে করে দিয়েছে। ব্যস্তার কারণে উদ্বোধন করে আসতে পারেননি। এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হলে গ্রামে ফিরে উদ্বোধন করবেন। যে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গর্বিত স্বপ্না। বলেন, ‘খুব খুশি। আমার নামে রাস্তা হচ্ছে, জীবনে কোনও দিনও ভাবিনি। আমি গর্বিত। সকলকে অনুরোধ করছি, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আরও দূর এগোতে পারি।’ পাতিয়ালা থেকে দিল্লি হয়ে দোহা পৌঁছেছেন জলপাইগুড়ির মেয়ে।
সোনা জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, সোনার কথা মাথায় না রেখে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য স্বপ্নার। বলছেন, ‘অবশ্যই সোনা জয়ের হ্যাটট্রিকই হল আমার আসল লক্ষ্য তবে, এই মুহূর্তে সোনার কথা মাথায় রাখতে চাই না। কারণ, সেটা মাথায় রাখলে নিজের উপর চাপ বাড়বে। আর চাপ বাড়লে তা পারফরমেন্সে প্রভাব ফেলবে।’
পাতিয়ালাতে ফেডারেশন কাপে সোনা জিতলেও, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা পাওয়া অনেক কঠিন, এমনটাই মনে করছেন জাকার্তা এশিয়াডে সোনা জেতা মেয়ে স্বপ্না। ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে এশিয়ার তাবড় তাবড় অ্যাথলিটরা অংশগ্রহণ করে। লড়াই অনেক কঠিন।’ কথা বলার সময় মনে হল তিনি একটু হলেও চিন্তিুত। তার কারণ জানতে চাইলে স্বপ্না বলেন, ‘আমি পুরো ফিট নই। চোট রয়েছে। চোট নিয়ে ফেডারেশন কাপে সোন‍া জিতেছিলাম। তাই একটু চিন্তায় রয়েছি। নিজের দিনে সেরাটা দেব, তারপর যা হবে দেখা যাবে।’
ফেডারেশন কাপে ৫৯০১ পয়েন্ট করেছেন। নিজের লক্ষ্যে সফল হয়েছিলেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য পাতিয়ালাতে ট্রেনিংয়ে নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন। যা ভুলত্রুটি ছিল, শুধরে নেওয়ার চেষ্টা করেছেন। ২১–২৪ এপ্রিল দোহাতে চলবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে চলবে। স্বপ্নার ইভেন্ট রয়েছে ২২ ও ২৩ তারিখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *