নীল বণিক:
মুখ্যমন্ত্রীর মালদহের মিছিল নিয়ে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। প্রসঙ্গত, বৃহস্পতিবার মালদহ শহরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মিছিলে পা মেলান। তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরাও। আর এই মিছিল নিয়েই আপত্তি জানাল রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ শুক্রবার রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে জানান, মালদহের মুখ্যমন্ত্রীর সভার অনুমতি প্রশাসনের কাছ থেকে নেওয়া ছিল। কিন্তু মিছিলের অনুমতি ছিল না। তবু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেন। যাই এই সময় করা যায় না।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এই সময়ে কোনও রাজনৈতিক দলই মিটিং, মিছিল করতে পারে না। মুখ্যমন্ত্রী কমিশনের অনুমতি ছাড়া মিছিল করে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ বিজেপির। শুক্রবার হুগলিতে দলীয় প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব নিয়েও এদিন সরব হন রাহুল সিংহ। এই ঘটনায় অবিলম্বে প্রশাসনের তরফে সক্রিয় পদক্ষেপের দাবি করেন তিনি। প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করলে বিজেপি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পথে নামবে বলেও হুঁশিয়ারি দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news