ওয়েব ডেস্ক:
রাজ্যের প্রধান বিরোধী দলের অন্যতম শীর্ষ নেত্রীর বাড়িতে দুষ্কৃতী হামলা। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে এই হামলা হয় শুক্রবার সকালে। ব্যান্ডেলের লিচুতলায় অবস্থিত লকেটের বাড়িটির নাম ‘শান্তিনিকেতন’। উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রর এবারের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বর্তমানে নির্বাচনী প্রচারের জন্য ব্যান্ডলের লিচুতলায় এই বাড়িতে রয়েছেন লকেট। বাড়ির নীচেই দলীয় কার্যালয়। সেখানেই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এদিন সকালে আচমকাই ওই বাড়িতে হামলা চালায়। বাড়ির জানলা, দরজার কাঁচ লক্ষ্য করে ইট ছোঁড়ে। পরে ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল। দলীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news