ওয়েব ডেস্ক:
ভোটের মধ্যে দল ছাড়লেন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী। স্বভাবতই জোর ধাক্কা খেল দল। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে দলের হাইকমান্ডকে পদত্যাদপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এমনকী নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পেজ থেকে ‘কংগ্রেস মুখপাত্র’ কথাটা মুছে ফেলেছেন।
উল্টো দিকে এই কংগ্রেস মুখপাত্র শিবসেনায় যোগ দিচ্ছেন, এমন জল্পনা শুরু হয়েছে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এক টুইটে। তাঁর দাবি, প্রিয়ঙ্কা আজই যোগ দিচ্ছেন শিবসেনায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news