ওয়েব ডেস্ক:
চলছিল নির্বাচনী প্রচার সভা তার মধ্যে আচমকাই নেতার গালে পড়ল জোর থাপ্পড়। তরুণ কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে হজম করতে হল সেই মার। শুক্রবার সকালে গুজরাটের সুরেন্দ্রনগর জেলার এক জনসভায় এমন কাণ্ডই ঘটল।
#WATCH Congress leader Hardik Patel slapped during a rally in Surendranagar,Gujarat pic.twitter.com/VqhJVJ7Xc4
— ANI (@ANI) April 19, 2019
প্রসঙ্গত, গত ১২ মার্চ কংগ্রেসে যোগদান করেন পাতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক প্যাটেল। এবার লোকসভা নির্বাচনে তিনি লড়াই করছেন জামনগর কেন্দ্র থেকে। গুজরাটে কংগ্রেসের প্রচারে তিনি অন্যতম স্টার প্রচারক।
ছবি ও টুইটার সৌজন্যেঃ সংবাদসংস্থা ANI।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news