Breaking News
Home / TRENDING / বালুরঘাট নিয়ে চিন্তিত মমতা বলেই ফেললেন, ‘ভুল বুঝবেন না অর্পিতাকে’

বালুরঘাট নিয়ে চিন্তিত মমতা বলেই ফেললেন, ‘ভুল বুঝবেন না অর্পিতাকে’

নীল রায়:

বালুরঘাটের প্রার্থী নাট্যশিল্পী অর্পিতা ঘোষকে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের চিন্তার অন্ত নেই। তা আরও একবার বোঝা গেল শুক্রবার বালুরঘাটের জনসভায়। এদিন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো৷ অর্পিতা ঘোষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্পিতার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে৷ ওকে ভুল বুঝবেন না৷ ও লড়াকু মেয়ে৷ এখানে কাজ করতে এসে খুব বড় বিপদের মুখে পড়েছিল৷ সেখান থেকে বেঁচে ফিরেছে৷” তিনি আরও বলেন “আপনারা ওকে আবার ফিরিয়ে আনুন৷ নাটক, সংস্কৃতি জগতের সঙ্গে ও জড়িত এবং ভাল কাজও করেছে৷ অনেকদিন ধরে বলছে, বালুরঘাটে রবীন্দ্রভবন করে দিতে৷ এনিয়ে আমার সঙ্গে ঝগড়াও করে৷’

প্রসঙ্গত, অর্পিতা ঘোষ সাংসদ হওয়ার পর বালুরঘাট এলাকায় বেশ কিছু কাজ করলেও, জনসংযোগ তেমন করেন না বলে অভিযোগ উঠেছিল দলেরই একাংশে৷ যার জেরে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি ছিল বালুরঘাট আসনে প্রার্থী বদলের৷ তাই তাঁর জয় নিয়েও তৈরি হয়েছে সংশয়৷ মমতা এদিন অর্পিতার ভূয়সী প্রশংসার মাধ্যমে আসলে প্রার্থী সম্পর্কে গুঞ্জন উড়িয়ে স্থানীয় মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেন৷ মঞ্চ থেকেই জনগণের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলকে একেকটি ভোট দেবেন, আর একেকটি চড় পড়বে বিজেপি নেতাদের গালে৷ আর সেটাই হবে নোটবাতিল, কর্মসংস্থান হারানো, বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ৷’ বালুরঘাটের বিজেপির প্রচার যে তৃণমূল নেতৃত্বকে যথেষ্ট চিন্তায় ফেলেছে তাও বোঝা গেল মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *