Breaking News
Home / TRENDING / আরও ৫০ কোম্পানির দাবি, তৃতীয় দফায় ৯০% বুথে বাহিনী চায় কমিশন

আরও ৫০ কোম্পানির দাবি, তৃতীয় দফায় ৯০% বুথে বাহিনী চায় কমিশন

ওয়েব ডেস্ক:

তৃতীয় দফার জন্য আরও ৫০ কোম্পানি বাহিনী চাওয়া হবে। জানালেন বিশেষ পর্ষবেক্ষ অজয় নায়েক। প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দফার ভোট। এরাজ্যের ক্ষেত্রে উত্তরবঙ্গের ৩ আসনে ভোট হয় গতকাল। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটে মোট ১৯৪ কোম্পানি বাহিনী ব্যবহার করা হয়েছে। প্রায় ৮০ শতাংশ বুথে আধাসেনা মোতায়েন করা হয়েছিল। একথা উল্লেখ করে এদিন অজয় নায়েক বলেন, “অতিরিক্ত বাহিনী দিয়ে ভোট করায় দ্বিতীয় দফায় ভালো ভোট হয়েছে। তাই তৃতীয় দফায় আরও ৫০ কোম্পানি বাহিনী চাইব আমরা। এতে ৯০ শতাংশ বুথে বাহিনী দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।”

প্রসঙ্গত, ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট। আগামী মঙ্গলবার ভোট রয়েছে বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদের মতো ৫টি কেন্দ্রে। শুক্রবার বাহিনীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি অজয় নায়েক জানান, অর্ণব রায়ের জায়গায় নোডাল অফিসার হিসেবে নদিয়ায় অন্য অফিসার নিয়োগ করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর থেকে খোঁজ মিলছে না নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *