নীল রায়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের স্মরণ সভায় তৃণমূলের দূত পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার দিল্লিতে বিজেপির পক্ষ থেকে সুষমার স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলকে। সেভাবেই আমন্ত্রণ জানানো হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন সাংসদ দিনেশ ত্রিবেদীকে নিজের দূত হিসেবে স্মরণসভায় পাঠাবেন মমতা।
রাজনৈতিক মহলের জল্পনা ছিল, লোকসভা ভোটের সময় থেকে বিজেপি-তৃণমূল সম্পর্কে যে তিক্ততা এসেছে, তার ফলস্বরূপ কী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বা তাঁর কোনও প্রতিনিধি পাঠাবেন কী? কিন্তু, রাজধানীর রাজনৈতিক মহলের মতে, ব্যক্তিগত স্তরে সুষমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল বেশ ভালো। বিদেশমন্ত্রী থাকাকালীনও মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন তিনি। তাই সৌজন্যবশত সুষমা স্বরাজের স্মরণ সভায় প্রতিনিধি পাঠিয়ে সৌজন্যে বজায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news