Breaking News
Home / TRENDING / রাজের নেতৃত্বে আপত্তি! প্রসেনজিতের পর ফেস্টিভ্যাল কমিটি থেকে সরলেন অপর্ণা

রাজের নেতৃত্বে আপত্তি! প্রসেনজিতের পর ফেস্টিভ্যাল কমিটি থেকে সরলেন অপর্ণা

নীল রায়।

চেয়ারম্যান রাজ চক্রবর্তীর অধীনে কমিটিতে থেকে কাজ করতে কিছুটা আপত্তি রয়েছে অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেনের। তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের এ্যাডভাইজারী কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে কায়দায় না জানিয়ে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। একেবারে সেই ঢঙেই অভিনেত্রী অপর্ণা সেনকে না জানিয়ে এ্যাডভাইজারী কমিটিতে নাম ঘোষণা করে দেওয়া হয় তাঁর।

সরকারের পৃষ্ঠপোষকতায় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত অপর্ণা। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “সবকিছুর একটা পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে আমার সিদ্ধান্ত না জেনে। আমাকে কিছু না জানিয়ে আমার নাম কমিটিতে কিভাবে রাখা হল। তা নিয়ে আশ্চর্য হচ্ছি।” তবে কমিটিতে তাঁর না থাকা প্রসঙ্গে নিজের ব্যস্ততার দিকেই ইঙ্গিত করেছেন এই অভিনেত্রী। তাঁর কথায়, “আমার নতুন ছবি নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সময় দিতে পারব না।”

চেয়ারম্যান পদ থেকে সরিয়ে এ্যাডভাইজারী কমিটির সদস্য করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তিনিও ব্যস্ততার অজুহাতে সরে দাঁড়িয়েছেন। কিন্তু টলিপাড়ায় গুঞ্জন, অপর্ণা সেন ও প্রসেনজিৎ দুজনে প্রায় চার দশকেরও বেশি সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। সেই তুলনায় রাজ চক্রবর্তী সফল বাণিজ্যিক পরিচালক হলেও, তাঁর অভিজ্ঞতা বছর দশেকের বেশি নয়। এমতাবস্থায় রাজ্য সরকারের যতই গুডবুকে থাকুন রাজ। তাঁর নেতৃত্বে কাজ করতে এই দুই অভিনেতা ও অভিনেত্রীর বিস্তার আপত্তি রয়েছে। তাই কাজের ব্যস্ততার অজুহাতে প্রসেনজিৎ ও অপর্ণা উভয়ই সরে দাঁড়িয়েছেন। এমনটাই মত বাংলা টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের। কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন, এ বিষয়ে কথা বলবেন দুজনের সঙ্গেই।

ঘটনাচক্রে, সম্প্রতি অপর্ণা সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেশকিছু অবস্থান ও বক্তব্য প্রকাশ পাওয়ায় তা মনে ধরেছিল তৃণমূল নেতৃত্বের। ভাবনা ছিল, মোদি বিরোধিতার অছিলায় অপর্ণাকে নিজেদের শিবিরে টানা যাবে। সেই ভাবনা থেকেই অপর্ণা সেনকে না জানিয়ে চলচ্চিত্র অ্যাডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।কিন্তু পদ্ধতিগত ত্রুটি জানিয়ে অপর্ণা সরে দাঁড়ানোয় মুখ পুড়েছে রাজ্য সরকারেরই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *