নিজস্ব সংবাদদাতা, মালদা :
সারা বিশ্বের সঙ্গে মালদা জেলা জুড়ে পালিত হলো ঈদুজ্জোহার উৎসব। মালদা জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল নামাজ পাঠের চিত্র। সোমবার সকালে মালদা জেলার সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে মুসলিম সম্প্রদায়ের একসাথে লক্ষাধিক মানুষ নামাজ পাঠ করেন। আট থেকে আশি সকলেই ঈদুজ্জোহার উপলক্ষে নামাজ পাঠ করেন। পরে দোয়া পাঠ এবং একে অপরের হাতে আলিঙ্গন করেন।
এতো বড়ো জমায়েতকে মাথায় রেখে নামাজ পাঠ শান্তিপূর্ণ সম্পন্ন করতে করা নজরদারি ছিল পুলিশ প্রশাসনের। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আলোক রাজরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীন) দীপক সরকার, ডিএসপি বিপুল মজুমদার, কালিয়াচক আইসি আশিস দাস। প্রায় ঘন্টা খানেক বন্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। নামাজ পাঠের পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
নয়মৌজ ঈদগাহের ইমাম মৌলানা আসাদুল ও সম্পাদক হামিদুর রহমান বিশ্বাস সকলকে শুভেচ্ছা বার্তা দেন। পাশাপাশি মালদা শহরের হায়দারপুর মুসলিম মহিলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ঈদ উপলক্ষে নামাজের আয়োজন করা হয়। মুসলিম মহিলারা সেখানে নামাজ পাঠ করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news