Breaking News
Home / TRENDING / ইয়েচুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

ইয়েচুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

নীল রায়।

বিজেপিকে রুখতে সিপিএমের হাত ধরতে চেয়ে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাড়া না দিয়ে পাল্টা আক্রমণে জবাব দিয়েছে সিপিএম নেতৃত্ব। তা সত্ত্বেও সোমবার সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত দীর্ঘ ত্রিশ বছর সিপিএমের বিরুদ্ধে বাংলায় লড়াই করেই রাজ্যের মসনদ দখল করেছেন মমতা। সে অর্থে সিপিএম মমতার জাতশত্রু! কিন্তু রাজ্যে বিজেপির আগ্রাসন রুখতে এখন মমতায় সিপিএমের হাত ধরার কথা বলছেন। বছর দুয়েক আগে সীতারাম ইয়েচুরিকে এ বিষয়ে ফোন করে কথ বলেছিলেন তিনি।

সীতারাম ইয়েচুরি জন্মদিনের শুভেচ্ছা জানালেও, পক্ষ থেকে পাল্টা ধন্যবাদের বার্তা পাননি মমতা। এক তৃণমূল নেতার কথায়, “আমাদের নেত্রী সৌজন্যবশত
সীতারাম ইয়েচুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ওদের যদি সৌজন্যবোধ না থাকে, তাতে আমাদের কি করার আছে।” আজ সীতারাম ইয়েচুরি সঙ্গেই দক্ষিণের রাজ্য কর্ণাটকের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামায়্যার জন্মদিন। তাঁকেও টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *