নিজস্ব সংবাদদাতা:
আজ খুশির ঈদ। রাজ্যের সঙ্গে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উৎসব। ঈদ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অভিনন্দন জানান।
সারাদেশে কড়া নিরাপত্তায় পালন করা হচ্ছে ঈদ। কিছুদিন আগে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়া হয়েছে। তাই ঈদ উপলক্ষে সেখানে কোনোরকম কোন অশান্তি এড়াতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সকাল থেকেই সেখানকার মানুষ খুশির ঈদ পালন করতে দেখা যায়।
এদিন সকালে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম চেতলা মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি বলেন, সমস্ত ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে ঐক্য বজায় থাকুক। এটাই চাই। ধর্ম আমার কিন্তু উৎসব সবার। তাই উৎসবে সবাই আনন্দ করুক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news