নীল রায়।
বিজেপিতে যোগ দিলেন হরিয়ানার কুস্তিগীর ববিতা ফোগাট। ও তাঁর বাবা মহাবীর ফোগাট। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা। বিজেপিতে যোগ দেওয়ার পর দলের কার্যকারী সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন ববিতা এবং মহাবীর। প্রসঙ্গত, মহাবীর ফোগাটের জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমীর খানের সুপার হিট ছবি “দঙ্গল”। ববিতা ফোগাট এবং মহাবীর ফোগাট হরিয়ানার খেলার জগতের অত্যন্ত জনপ্রিয় নাম। চলতি বছরই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ফোগাটদের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বিজেপিতে এই যোগদান পর্ব বলে মনে করা হচ্ছে।
এমনিতেই ববিতা এবং মহাবীর ফোগাট হরিয়ানায় কুস্তির জগতে কিংবদন্তি। ববিতা ২০১৪ এবং ২০১৮ কমনওয়েলথ গেমসেই সোনা জিতেছেন। মহাবীর আবার বেশ কিছুদিন ধরেই রাজনীতির আঙিনায় ছিলেন। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল থেকে। সম্প্রতি, তিনি দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। জেজেপির স্পোর্টস সেলের সভাপতিও ছিলেন মহাবীর ফোগাট। যোগদানের পর ববিতা বলেন, “আমি মোদি স্যারের খুব বড় ভক্ত। তাই দেখে অনুপ্রেরণা নিয়েই বিজেপিতে যোগ দিলাম।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news