Breaking News
Home / TRENDING / “মানুষের সঙ্গে যোগাযোগ রেখেই চলি। তাই “দিদিকে বলো”র প্রয়োজন নেই”, আক্রমণ সব্যসাচীর

“মানুষের সঙ্গে যোগাযোগ রেখেই চলি। তাই “দিদিকে বলো”র প্রয়োজন নেই”, আক্রমণ সব্যসাচীর

নীল রায়।

বরাবরের বিতর্কিত চরিত্র তিনি। ইউরোপ ভ্রমণ থেকে ফিরে এসে আবারও স্বমহিমায় বিধাননগরের সদ্য প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এবার “দিদিকে বলো” কর্মসূচিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সংবাদ শিরোনামে তিনি। সোমবার “দিদিকে বলো” কর্মসূচী প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মেয়র সবস্যাচী দত্তর জবাব, “দিদিকে বলো-তে আমি নেই”। তিনি আরও বলেন, “আমি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করি। তাই আমার জন্য এই ধরণের কর্মসূচীর কোনও প্রয়োজন নেই।”

“দিদিকে বলো” বা ভোটগুরু প্রশান্ত কিশোরের বিরোধিতা কোনও প্রথম ঘটনা নয় তাঁর কাছে। বিধাননগরের মেয়র পদ নিয়ে সব্যসাচী- তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব যখন চরমে। ঠিক তখনই প্রশান্ত কিশোরকে কিশোর কুমার বলে ব্যঙ্গ করে ছিলেন সব্যসাচী। সঙ্গে কাটমানির পয়সায় প্রশান্ত কিশোরকে ভাড়া করে তৃণমূলের জন্য আনা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। লোকসভা ভোটের সময় থেকেই নিজের বাড়িতে বিজেপি নেতা মুকুল রায়কে লুচি আলুর দম খাওয়ানো থেকে শুরু করে। মেয়র পদ ছাড়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু বিধাননগরের মেয়র পদ ছেড়েও যে তিনি তৃণমূল নেতৃত্বকে খুব একটা স্বস্তিতে রাখবেন না। তা এদিন আবারও বুঝিয়ে দিয়েছেন রাজারহাট নিউটাউনের বিধায়ক।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *