জয় ঘোষ, কলকাতা
কলকাতা: “মুখ্যমন্ত্রীর একটা অভ্যাস আছে মাঝে মধ্যে রাস্তায় বসা। অনেক দিন ধরে তিনি সুযোগ পাচ্ছিলেন না” দূর্গাপূজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ও ধর্না ইশুতে মুখ্যমন্ত্রী কে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “আয়কর দপ্তর যদি কোনও হিসাব চায়। সেটা ভয়ের কী আছে। এর থেকে বোঝা যাচ্ছে ওনার লোক এতে যুক্ত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দুরনীতির পক্ষে, অনিয়ম এর পক্ষে, অন্যাই এর পক্ষে দাঁড়ানো এখন ওনার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। উনি জীবনে কাউকে কোনও দিন হিসাব দেয় না। কেউ হিসাব চাইলে উনি আন্দোলন করার ভয় দেখান। মাঝখানে আবার গাড়ি থেকে নেমে ট্রাফিক ও কন্ট্রোল করেছেন। আপনি সরকার টা চালান ট্রাফিক চালানোর জন্য লোক আছে। উনি ভুলে যান ওনার কাজ টা কী?
টালিগঞ্জ থানায় কাল রাতে পুলিশ কে নিগ্রহ ইশুতে দিলীপ ঘোষ বলেন, ” এখন আমাদের যারা সুরক্ষাদেবে পুলিশ। কিন্তু এখন পুলিশের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষার প্রয়োজন আছে। যে সমাজে শিক্ষক, ডাক্তার, আইনজীবি এদের মত প্রথম শ্রেনীর নাগরিকদের সুরক্ষা নেই। সেখানে আমরা কোনও পরিষেবা কী আশাকরি কী ভাবে? সাধারণ মানুষের জীবন জীবিকার কী পরিস্থিতি হবে। এই রাস্তা প্রশান্ত কিশোরের কাছে আছে কিনা আমার জানা নেই। যে ভাবে প্রশান্ত কিশোরের হাতে পাটি তথা প্রশাসনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। আমার তো মনে হয় সরকারটাকে লিজে দিয়ে দেওয়া উচিত। আমরা তো লিজে নয়। জিতে ক্ষমতায় আসতে চাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news