Breaking News
Home / TRENDING / একদিনের সিরিজেও দারুণ শুরু বিরাটদের

একদিনের সিরিজেও দারুণ শুরু বিরাটদের

প্রসেনজিৎ মাহাতো:

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটেও ছন্দে টিম ইন্ডিয়া। পোর্ট অফ স্পেনে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫৯ রানে জয়ী ভারত। টস জিতে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান তোলে ভারত। এই রান গড়তে ভারতকে সাহায্য করেন বিরাট কোহলি। দুরন্ত শতরান। অর্ধশতরান করেন শ্রেয়স আইয়ার। এই দু’জনের ব্যাটে লড়াকু জায়গায় পৌঁছয় ভারত। পোর্ট অফ স্পিনের বাইজ গজে ক্যারিবিয়ান বোলাররা নিজেদের মেলে ধরেছিলেন।

 

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিয়ের সময় বৃষ্টি শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬ ওভারে ২৭০ রানের টার্গেট। কিন্তু ৪২ ওভারের মধ্যেই ঘর ভেঙে যায় ক্যারিবিয়ানদের। সব উইকেট খুইয়ে ম্যাচ হারে তারা। দাপুটে বোলিং করলেন ভুবনেশ্বর কুমার। মহম্মদ  সামি, কুলদীপরাও এই জয়ে নিজেদের অবদান রাখেন।

 

ভুবনেশ্বর ৩১ রানে চার উইকেট নেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ডটাই ভেঙে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনও জুটি বড় রানের ইনিংল গড়তে ব্যর্থ হয়েছে। ফল যা হওয়ার তাই হয়েছে। টি–২০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর ৫০ ওভারের ফর্ম্যাটেও বাজে শুরু ক্যারিবিয়ানদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *