নিজস্ব সংবাদদাতা:
পুরুলিয়ায় বাজপড়ে মৃত্যু হল ৬ জনের, আহত হয়েছেন ৩ জন। রবিবার সন্ধ্যায় জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রবল বজ্রপাত। এর ফলেই এতগুলো মানুষের প্রাণহানি হল।
এদিন পুরুলিয়া জেলার বরাবাজারের রাউতোড়া গ্রামে বাজ পড়ে মৃত্যু ঘটে নীলিমা মাহাতো (২৫) এবং সুন্দরী কর্মকারের (৫৫)। একইদিনে ওই থানা এলাকারই রায়ডি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় মতিলাল মাহাতোর। এছাড়া সাঁওতালডি থানার বকিবস্তি এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী নিমাই সিংহের মৃত্যু হয় বজ্রাঘাতে। আবার পুরুলিয়া মফস্বল থানার চাকিরবন গ্রামে বিজতলা লাগাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু ঘটে মিরা মাহাতোর (২৭)। একইভাবে এই থানার এলাকারই পুড়দা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। জেলার পৃথক পৃথক জায়গায় এই বজ্রাঘাতের ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ ২ যুবক। তাঁদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news