ওয়েব ডেস্কঃ
কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট সহ দক্ষিণ ও পশ্চিম ভারতে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে বন্যা। সবচেয়ে খারাপ অবস্থা কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রের। এই তিন রাজ্যে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৮০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
কেরালায় ১৫৫১ টি ত্রাণ শিবিরে ২.২৭ লক্ষ মানুষকে রাখা হয়েছে। শুধুমাত্র এখানেই মৃতের সংখ্যা ৭০-এর বেশি। কেরালার ওয়েনাডের সাংসদ রাহুল গাঁধী টুইট করে বলেন, “আমার কেন্দ্র ওয়ানাডে সব মানুষই প্রায় গৃহহারা ও নিখোঁজ। খুবই বেদনাদায়ক। ওদের পাশে দাঁড়াতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।”
অপরদিকে কর্নাটকের তুঙ্গভদ্রা নদী থেকে ১.৭০ কিউসেক জল ছাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কর্নাটকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাচীন হাম্পি জলের তলায় চলে গিয়েছে। পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হাম্পি। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বন্যায় ক্ষতির পরিমাণ ইতিমধ্যে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ৩ হাজার কোটি টাকা দ্রুত আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছি। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্নাটক ও মহারাষ্ট্রের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news