Breaking News
Home / TRENDING / ঝুলনযাত্রার কার্টুনে মমতার সঙ্গে অভিষেক! পিকের কার্টুনে পারিবারিক রাজনীতির ব্র্যান্ডিং

ঝুলনযাত্রার কার্টুনে মমতার সঙ্গে অভিষেক! পিকের কার্টুনে পারিবারিক রাজনীতির ব্র্যান্ডিং

নীল রায়।

কার্টুন মারফত পিসির সঙ্গে ভাইপোর ব্র্যান্ডিং শুরু করে দিলেন বিহারী ভোটগুরু প্রশান্ত কিশোর। রবিবার ঝুলনযাত্রাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন প্রকাশ্যে এনেছে তাঁর সংস্থা আইপ্যাক। যা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারফৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নতুন এই কার্টুনটিতে দেখা যাচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ঝুলনযাত্রা সাজিয়ে তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্টুনেই দেখা যাচ্ছে ঝুলন সাজিয়ে তুলতে পিসিকে সাহায্য করছেন তাঁর সাংসদ ভাইপো। নতুন এই কার্টুনটি যে তাদের পক্ষ থেকে ছাড়া তা স্বীকার করে নিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু কেন এই কার্টুন ছাড়া হয়েছে তা অবশ্য ব্যাখ্যা করেননি তারা।

তবে রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেসের অঘোষিতভাবে সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দলের “সেকেন্ড-ইন-কমান্ড” হচ্ছেন ভাইপো। তাই প্রশান্তের সংস্থাও মুখ্যমন্ত্রীর পরেই তাঁকে পরবর্তী নেতা হিসেবে তুলে ধরছে। সূত্রের খবর ,অভিষেকের কথাতেই লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রশান্ত কিশোরকে তৃণমূলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়ে কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সামনে আনলেও, পিছনের সারিতে ঠেলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখন রাজনৈতিক মহলের অবশ্য ভাবনা ছিল, তৃণমূল কংগ্রেসকে যাতে কেউ পারিবারিক রাজনৈতিক দল মনে না করেন। সেই কারণেই পিকের এমন কৌশল। কিন্তু ঝুলনের কার্টুন প্রকাশ্যে আসতেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে পিকের “স্ট্রাটেজি”।

ঘুরপথে কিছুটা পিছনের দিক থেকে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি ব্র্যান্ডিং শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে “দিদিকে বলো” কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন ব্যবহার করেছিলেন প্রশান্ত কিশোর। তাতে অভিষেককে রাখা হয়নি। কিন্তু নতুন এই ঝুলনযাত্রার কার্টুনে অভিষেককে ব্যবহার করে পিকের সংস্থা বুঝিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাইপোর ব্র্যান্ডিং এখন তাদেরই হাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *