সূর্য সরকার।
বিধানসভার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই অভিযোগ করলেন বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাঁর স্পষ্ট অভিযোগ, বিল আটকে রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। যার জেরে মুলতবি হয়ে রয়েছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ফলে দুদিন ধরে অধিবেশন চলতে পারেনি। শুক্রবারও বিল না থাকায় বেশিক্ষণ বিধানসভার অধিবেশন চালানো সম্ভব হয়নি বলেই দাবি করেন পানিহাটির বর্ষীয়ান বিধায়ক।
এপ্রসঙ্গে নির্মল ঘোষ (Nirmal Ghosh) আরও বলেন, “যে বিল বিধানসভায় পাস হয়ে যায় সেই বিল কোন কারনে রাজ্যপালের কাছে গেলে তা তিনি আটকে রাখছেন। আবার কোন বিল বিধানসভায় পেশ এর জন্য যখন রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে তখনও তিনি অনুমতি দিচ্ছেন না। এভাবে রাজ্য বিধানসভার অধিবেশন প্রলম্বিত হচ্ছে।” ফলস্বরূপ, বিধানসভার কাজকর্মে সমস্যা হচ্ছে। যা বিধানসভার গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারে রাজ্যপালের হস্তক্ষেপ বলেই মনে করেন তৃণমূলের মুখ্য সচেতক। সেই জায়গা থেকে রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news