ওয়েব ডেস্ক:
তিনি রাস্তায় ফেলে ধর্ষকদের পিটিয়ে মারার নিদান দিয়েছিলেন, অন্যদিকে আজ তেলেঙ্গানা পুলিশের এনকাউন্টারে আজ খতম হয়েছে পশুচিকিৎসকের চার ধর্ষণকারী। এই বিষয়ে জয়া বচ্চনের প্রতিক্রিয়া, দেরি করে হলেও ন্যায় বিচার হয়েছে।
প্রসঙ্গত, হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের গণধর্ষণ ও হত্যার ঘটনায় লোকসভায় প্রথম থেকেই সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী জয় বচ্চন। সে সময় দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন তিনি। পক্ষান্তরে অপরাধীদের জনগণের হাতে তুলে দেওয়ার দাবিও করেন। শুক্রবার পুলিশি এনকাউন্টারে চার অভিযুক্ত খতম হওয়ার পর জয়া বললেন, ‘ন্য়ায় বিচার আসতে দেরি হয়েছে। অনেকটাই দেরি হয়েছে। কিন্তু ন্য়ায় বিচারই হয়েছে।’
উল্লেখ্য, সোমবার রাজ্যসভার অধিবেশনেও সরব হন সমাজবাদী পার্টির নেত্রী। বলেন, ‘জনগণ সরকারের উত্তর চায়। ন্যায়বিচার কি পাওয়া যাবে? নির্ভয়া মামলায় এখনও বিচার হয়নি।’
জয়া বচ্চনের মতো অন্যভাবে হলেও ‘ন্যায়’ বিচারই হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news