Breaking News
Home / TRENDING / ‘অন্তত একজন মেয়ে সুবিচার পেল, ধন্যবাদ পুলিশকে’, তীব্র প্রতিক্রিয়া নির্ভয়ার মা’র

‘অন্তত একজন মেয়ে সুবিচার পেল, ধন্যবাদ পুলিশকে’, তীব্র প্রতিক্রিয়া নির্ভয়ার মা’র

ওয়েব ডেস্ক:

হায়দরাবাদে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর তীব্র প্রতিক্রিয়া দিলেন নির্ভয়ার মা আশা দেবী। এদিন তিনি বলেন, কীভাবে ধর্ষিতাদের বিচার দিতে হয় তা তেলেঙ্গানার থেকে অন্য রাজ্য শিখুক। প্রসঙ্গত, হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পুননির্মাণের জন্য এদিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৪ অভিযুক্তকে। পুলিশের মতে সেখান থেকে তারা পালাতে চেষ্টা করলে তাদের এনকাউন্টার করা হয়। পুলিশের গুলিতে চার অভিযুক্তের মৃত্যু হয়েছে।

এই ঘটনার প্রতিক্রিয়ায় নির্ভয়ার মা আশা দেবী বললেন, অভিনন্দনযোগ্য কাজ করেছে হায়দরাবাদ পুলিশ। এধরনের শাস্তিরই প্রয়োজন ছিল। আজ আমার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়ল।

উল্লেখ্য, ২০১২ সালে নৃশংস ধর্ষণের পর মৃত্যু হয় নির্ভয়ার। যে ঘটনার কথা স্মরণ করে আশা দেবী বলেন, ‘অন্তত একজন মেয়ে সুবিচার পেল। পুলিশকে ধন্যবাদ জানাব আমি। গত ৭ বছর ধরে আমি চিৎকার করে চলেছি অপরাধীদের শাস্তির দাবিতে। সমাজের স্বার্থে আইন ভাঙার কথাও বলেছি বহুবার।’

এই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি এখনও আদালতের চক্কর কাটছি। আবারও একটা ১৩ ডিসেম্বর আসছে। আবার আমাকে আদালতে যেতে হবে। কীভাবে ধর্ষিতাদের বিচার দিতে হয়, অন্য রাজ্যের পুলিসের শেখা উচিত।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *