ওয়েব ডেস্ক:
নৃশংস অপরাধীর প্রাণ ভিক্ষার আবেদনে অনুমতি দেওয়া অনুচিত। কড়া বার্তা রাষ্ট্রপতির (President of India)। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) আরও বলেন, যারা পকসো (POCSO) আইনে দোষী তাদের আবেদনে সারা দেওয়া উচিত নয়। এই বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত সংসদের, আইন আনা উচিত। রাজস্থানের উদয়পুরের এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে এমন মন্তব্য করেন রামনাথ কোবিন্দ ।
উল্লেখ্য, হায়দরাবাদ (Haydarabad) ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ। অভিযুক্তদের চরম শাস্তির দাবি উঠছিল সব মহলেই। এরই মধ্যে আজ ভোরে পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তকে এনকাউন্টার করে তেলেঙ্গানা পুলিশ (Telengana Police)। এমন আবহে রাষ্ট্রপতিও সাফ জানালেন, বর্বরোচিত ঘটনায় কোনও মাফ নয়। যাতে অপরাধীরা প্রাণ ভিক্ষার আবেদনও করতে না পারে, তার জন্য কঠোর আইন আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য রাষ্ট্রপতির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news