নীল রায়।
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার এক তৃণমূলের (TMC) নেতার। মৃতের নাম ইনসার মল্লিক। শুক্রবার কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে গুলি করে হত্যা করা হয় এলাকার অতি পরিচিত এই তৃণমূল নেতাকে। খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
গুরুতর আহত অবস্থায় ইনসার মল্লিককে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে তৃণমূল নেতাকে খুন করা হল তা তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news