ওয়েব ডেস্ক:
পুলিশের অস্ত্র ছিনিয়ে পালায় অভিযুক্তেরা, এরপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্যই এনকাউন্টার করতে বাধ্য হয় তেলেঙ্গানা পুলিশ, জানিয়ে দিলেন সাবসাবাদের ডিসিপি প্রকাশ রেড্ডি।
উল্লেখ্য, গোটা দেশ এই মুহূর্তে তেলাঙ্গানা পুলিশের ভূয়সী প্রশংসা করছে। সকলেরই মত যা ঘটেছে ভালো হয়েছে। যার মধ্যে রয়েছে নিগৃহীতার বাবা, নির্ভয়ার মা। উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে হায়দরাবাদের তরুণী পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ঘটনার পুননির্মাণের জন্য। পুলিশ জানাচ্ছে, আচমকাই চার অভিযুক্ত পালাতে চেষ্টা করে। এমনকী তারা পুলিশের অস্ত্র ছিনতাই করে পুলিশের উপরেই গুলি চালায়। এরপর তাদের এনকাউন্টারে খতম করা হয়।
তেলেঙ্গানা পুলিশের এই এনকাউন্টারে যে কোনওরকম ধন্দ্ব নেই তা এদিন পরিস্কার করে দেন সামসাবাদের ডিসিপি প্রকাশ রেড্ডি। সংবাদ মাধ্যমকে তিনি জানান, পুলিশের অভিযুক্তদের নিয়ে ঘটনার পুননির্মাণ করতে নিয়ে যায় ৪৪ নং জাতীয় সড়কের উপর। সেখানে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে তাক করে গুলি করে অভিযুক্তরা। বাধ্য হয়ে পুলিশকেও পাল্টা গুলি করতে হয়। তাতেই মৃত্যু হয় ৪ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news