নীল রায়।
২৪ ঘন্টার মধ্যে বদলে গেল ছবি। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বিধানভায় গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
গতকাল র্নিদিষ্ট দু’ নম্বর গেটের বদলে তিন নম্বর গেট দিয়ে ঢুকতে হয়েছিলো রাজ্যপালকে। তাঁকে অভ্যর্থনা জানাতে কেউ হাজিরও ছিলেন না, কিন্তু আজ সেরকম কিছু ঘটলো না। পরিবর্তে প্রোটোকল মেনে তিন নম্বর গেট দিয়েই বিধানসভায় ঢুকলেন সস্ত্রীক রাজ্যপাল। তাঁকে অভ্যর্থনাও দেওয়া হয়।
শুক্রবার বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। তাই তাঁকে সম্মান জানাতে সস্ত্রীক রাজ্যপাল বিধানসভায় আসেন। প্রোটোকল অনুযায়ী বিধানসভার ৩ নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকেন। রাজ্যপালকে স্বাগত জানান বিজেপি বিধায়করা। ছিলেন জোয়েল মুর্মু, স্বাধীন সরকার, সুজিত চক্রবর্তী সহ আরও অনেকেই।
বিধানসভায় ঢোকার সময় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ধনখড়। তিনি বলেন, স্পিকার আমাকে কোনও নির্দেশ দেননি। দিতেও পারেন না। আমি বৃহস্পতিবার এসেছিলাম। বিআর আম্বেদকরকে সম্মান জানানোর জন্য শুক্রবার আবার এসেছি। এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনও সময় আলোচনায় বসতে রাজি আছেন বলেও জানান তিনি। রাজ্যপাল বলেন, নবান্ন, রাজভবন কিংবা কালীঘাটের বাসভবন মুখ্যমন্ত্রী যেখানে বলবেন আমি সেখানেই আলোচনা করতে রাজি আছি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
বৃহস্পতিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার আবারও বিধানসভায় রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দেন।
সংঘাতে আবহাওয়ায় রাজ্যপাল কেনো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইছেন তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news