Breaking News
Home / TRENDING / রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডে দোষীদের প্রাণভিক্ষা খারিজের সুপারিশ কেন্দ্রের

রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডে দোষীদের প্রাণভিক্ষা খারিজের সুপারিশ কেন্দ্রের

ওয়েব ডেস্ক:

রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডের দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার সুপারিশ করল কেন্দ্র। উল্লেখ্য, চার দোষীসাব্যস্তদের ইতিমধ্যে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে। অন্যদিকে মুকেশ, অক্ষয় সিংহ পুনর্বিবেচনার আবদেন করেনি। দোষীদের একজন জেলেই আত্মহত্যা করেছে।

প্রসঙ্গত, ২০১২ সালে দিল্লির একটি বাসে এক তরুণীকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার ভয়ঙ্করতায় শিহরিত হয় গোটা দেশ। অন্যদিকে নির্ভয়া কাণ্ডের মতোই হায়দরাবাদের পশুচিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনাতেও শিউড়ে ওঠে দেশ। যে ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তেলঙ্গানা পুলিশের এনকাউন্টারে শুক্রবার সকালে মৃত্যু হয় তাদের।

উল্লেখ্য, একদিকে যেমন রাষ্ট্রপতিকে নির্ভয়া ধর্ষণকান্ডের দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার সুপারিশ করল কেন্দ্র। তেমনি এদিনই উদয়পুরের একটি অনুষ্ঠানে নিজের বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পকসো (POCSO) আইনে অভিযুক্ত দোষীদের প্রাণ ভিক্ষার আবেদন করার অনুমতিও দেওয়া উচিত নয়। এই বিষয়ে নতুন আইন আনা উচিত সংসদের। রাষ্ট্রপতির মতে, বর্বরোচিত ঘটনায় কোনও মাফ নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *