ওয়েব ডেস্ক:
উপযুক্ত শাস্তি হয়েছে, ন্যায় বিচার হয়েছে, সাধারণ মানুষের পাশাপাশি হায়দরাবাদ পুলিশকে এভাবেই কুর্নিশ জানাচ্ছে সেলিব্রিটিরাও। এই বিষয়ে একের পর এক টুইট করছেন মুম্বাইয়ের অনুপম খের থেকে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। উল্লেক্ষ্য, হায়দরাবাদের খুন ও ধর্ষণের ঘটনার ন্যায় বিচার চেয়েছিল গোটা দেশ। অন্যদিকে শুক্রবার সকালে তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনকেই ‘এনকাউন্টার’ করে পুলিশি। এনকাউন্টারে চারজনই মারা যায়। অভিযুক্তদের এই সাজা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে দেশ খানিকটা দ্বিধাবিভক্ত হলেও পুলিশের পক্ষেই রায় দিচ্ছেন অধিকাংশ মানুষ। টুইটারে বিভিন্ন মহলের তারকাদের পুলিশকে অভিনন্দন জানানো, স্থানীয় মানুষের পুষ্পবৃষ্টি ও শহর হায়দরাবাদের রাস্তায় নেমে পুলিশের নামে জয়ধ্বনী দেওয়া দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে দেশের সিংহভাগ মানুষ পুলিশের ছক ভাঙা কীর্তিকে সাদরে গ্রহণ করেছে।

রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে রুপলী পর্দার তারকারা বাহবা দিচ্ছেন তেলেঙ্গানা পুলিশকে। অনুপম খের বলেন, যাই হোক, আসলে পুলিশ তার কাজ করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, এনকাউন্টার কথা উঠলেও ধর্ষকদের উপযুক্ত শাস্তির প্রয়োজন ছিল। প্রতিক্রিয়ায় পিছিয়ে নেই ক্রীড়াজগতও।
তেলেঙ্গানা পুলিশের কাজে যারপরনাই খুশি হায়দরাবাদেরই মেয়ে সাইনা নেহওয়াল। এনকাউন্টারের ঘটনার পর অলিম্পিক পদকজয়ী শাটলার তাঁর মাইক্রোব্লগিং সাইটে লেখেন, ‘দারুণ কাজ হায়দরাবাদ পুলিশ। আমরা আপনাদের কুর্নিশ জানাই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news