Breaking News
Home / হেড লাইন্স (page 887)

হেড লাইন্স

বিজেপিকে লক্ষ্য করে তৃণমূলের গুলি, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকাল। সাড়ে দশটা নাগাদ বিজেপির প্রায় ২০- ২২ জন দাইহাটে কাটোয়া ২ ব্লকে মনোনয়ন দাখিল করতে যান। জানা যায়, তার আগে থেকেই তৃণমূলের প্রায় ১৫০ জন কর্মী অফিসের সামনে জড়ো হয়েছিল। বিজেপি কর্মীরা যেতেই তাদের ওপর হামলা করে বলে অভিযোগ। তখনকার মতো বিজেপির লোকজন পালিয়ে গেলেও …

আরও পড়ুন »

মনোনয়ন কেন্দ্রে ১৪৪ ধারা জারি করল কমিশন

নীল বণিক শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া সম্পন্ন করতে শুক্রবার থেকে মনোনয়ন জমা কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন । মনোনয়ন কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলগুলির জমায়েতের উপর বিধিনিষেধ থাকছে সকাল থেকেই । এছাড়াও নতুন করে অশান্তি এড়াতে প্রতিটি কেন্দ্রে ২০ জন অভজারভার নিয়োগ …

আরও পড়ুন »

একটি মৃত্যুর পরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন

ঈষাণিকা ভোরাইঃ অবশেষে নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন।মনোনয়ন পর্বে অশান্তি রুখতে এবার কড়া হচ্ছে প্রশাসন। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা বৃহস্পতিবার জানিয়েছেন বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণার মত যেসব এলাকায় বেশি গন্ডগোলের খবর আসছে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে। গন্ডগোল রুখতে আরো বেশি করে সক্রিয় হতে জেলার পুলিশ সুপারদের …

আরও পড়ুন »

মালদহ বিহারে অবস্থিত, না বলেও বললেন অনুজ!

ঈষাণিকা ভোরাই: বুধবার তিনি বলেছিলেন বিহার ঝাড়খণ্ড থেকে আসা বহিরাগতরা ঝামেলা পাকাচ্ছে, গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার সেই তিনি জানালেন রায়গঞ্জের ঘটনায় যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা মূলত মালদহের লোক। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মার এই মন্তব্যে তো ভিমরি খাওয়ার জোগাড়। এতদিন তো জানতাম মালদহ পশ্চিমবঙ্গেরই একটা জেলার নাম। …

আরও পড়ুন »

রামনবমীতে অস্ত্র মিছিলের অভিযোগে হুগলী থেকে গ্রেফতার তিরিশ বিজেপি সমর্থক

প্রসেনজিত ধরঃ বুধবার গভীর রাতে বিজেপি নেতা স্বপন ধরকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সাারাদিনে ধাপে ধাপে তিরিশ জন বিজেপি সমর্থককে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করল পুলিশ। রামনবমীর দিন অস্ত্র মিছিল করার অভিযোগে এই সমর্থকদের হুগলীর চাঁপদানি, চন্দননগর, চুঁচুড়া সহ বেশ কয়েকটি জায়গা থেকে গ্রেফতার করা হয় । এই গ্রেফতারের প্রতিবাদে হুগলী …

আরও পড়ুন »

বাজারের মধ্যেই বিএইচপি নেতাকে হত্যার চেষ্টা, অধরা দুষ্কৃতী

নীল বণিকঃ বাজারের মধ্যে, জনবহুল এলাকায় বিশ্বহিন্দু পরিষদ নেতা লক্ষ্মীকান্ত গুপ্তাকে পিটিয়ে মারার চেষ্টা করল দুষ্কৃতীরা। বুধবার রাতে হুগলীর কামারপুকুর এলাকার স্থানীয় বাজারে পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন বিশ্বহিন্দু পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত গুপ্তা। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। সকলের সামনেই তাঁকে রড, বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু …

আরও পড়ুন »

‘আমি মৃদুল দাশগুপ্ত, আমি আরব গেরিলাদের সমর্থন করি’

পার্থসারথি পাণ্ডাঃ নিছক একটি ঘরানা তৈরি করে তার মধ্যে নিজেকে বেঁধে ফেলায় বিশ্বাসী নন কবি মৃদুল দাশগুপ্ত। ঘরানার চেয়ে বাহিরানায় তাঁর আগ্রহ বেশি। একটি সাক্ষাৎকারে কবি নিজেই বলেছেন, ‘আমি বার বার বদলাতে চেয়েছি। পাশ ফিরেছি, চিৎ হয়েছি, উপুড় হয়েছি।’ সেই পাশ-পরিবর্তনের ধারা প্রথম কাব্যগ্রন্থ ‘জলপাই কাঠের এস্রাজ’ হয়ে দূর-সাম্প্রতিক ‘ধান …

আরও পড়ুন »

গণতন্ত্রের গণধর্ষন বীরভূমে, অভিযুক্ত কেষ্টর ক্যাডার বাহিনী

নিজস্ব সংবাদদাতাঃ মনোনয়নপত্র জমা দেওয়ার চতুর্থ দিনে গোটা বীরভূম জেলা চলে গেছে শাসক দলের দখলে। জেলার ১৯টি ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিস চত্বর সব তৃণমূলের দখলে। পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে বোমাবাজি এবং অস্ত্র, লাঠি, বাঁশ নিয়ে টহলদারি। বুধবারই তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মশারি বেঁধে ঘুমনোর নির্দেশ দিয়েছিলেন …

আরও পড়ুন »

কৃষ্ণসার শিকার মামলা- সলমনের পাঁচ বছরের জেল

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার সলমন খানকে ৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল জোধপুর আদালত। কুড়ি বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সালমান খান ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ। বন্যপ্রাণী রক্ষা আইনের ৯/৫১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। ঘটনার সময় সলমনের সঙ্গে ছিলেন …

আরও পড়ুন »

রামনবমীতে অস্ত্র মিছিল করে গ্রেফতার বিজেপি নেতা স্বপন পাল

নীল বণিক গ্রেফতার বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল। বৃহস্পতিবার গভীর রাতে হুগলি জেলা পুলিশ তাঁকে গ্রেফতার করে। রামনবমীর সকালে রাজ্য বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অস্ত্র হাতে মিছিল করে বলে অভিযোগ। তারপর স্বপন পালের বিরুদ্ধে হুগলি জেলা পুলিশ নিজেরাই একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই জামিন অযোগ্য …

আরও পড়ুন »

ইস্টবেঙ্গলের ডুডু–আমনা চমকে দিলেন। শুনুন ক্লিক করে

সুজয় সুফি রায় বৃহস্পতিবার সুপার কাপে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে অভিযানে ইস্টবেঙ্গল। খালিদ–সুভাষ দুরত্ব মুছেছে। কোচ থেকে ফুটবলার প্রত্যেকেরই ফোকাসে সুপার কাপে। টুর্নামেন্টের আগে ডুডু, আমনা কী বললেন?‌ শুনুন ভিডিওতে ক্লিক করে। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি

নিজস্ব সংবাদদাতা ফের পঞ্চায়েত ভোটের মনোনয়নকে জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি । বুধবার কালনার পূর্বস্থলী-এক নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে জড়ো হয়েছিল বিজেপি প্রার্থীরা। সেসময় হঠাৎই তাঁদের ওপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে তারা। বিজেপি প্রার্থীদের মনোনয়ন পত্র ছিঁড়ে দেওয়া হয়। ভাঙচুর করা …

আরও পড়ুন »

সন্ত্রাসকবলিত মনোনয়নে এগিয়ে তৃণমূল

সুমন সেনগুপ্ত: হাত থাকতে মুখে কেন! লাঠি থাকতে হাতে কেন! ছুরি থাকতে ওল্ড ফ্যাশন্ড লাঠি কেন! আর শেষ পর্যন্ত রিভলবার থাকতে ছুরিই বা কেন! গত কয়েকদিন ধরে উত্তরোত্তর বাড়তে থাকা সন্ত্রাসের প্রযুক্তিগত ‘উন্নয়নে'(!) এবং এই শাসক শাসিত মনোনয়নে এগিয়ে রয়েছে তৃণমূল! রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমায় …

আরও পড়ুন »

দিবালোকে গুলি, পার্থর চোখে ঠুলি, শুরু গণতন্ত্রের উৎসব!

ঈষাণিকা ভোরাই: “রায়গঞ্জে বাইরে থেকে লোক নিয়ে এসে, এই দাঙ্গাবাজ দল(বিজেপি) অশান্তি করার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া হবে না। প্রশাসন নিশ্চয় উপযুক্ত ব্যবস্থা নেবে।”- বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরো বক্তব্য, “সবে দু’দিন হয়েছে, এর মধ‍্যেই গেল গেল রব কেন ?” সত্যি …

আরও পড়ুন »

আসানসোল কাণ্ডে ধরা পড়ল বামেদের পরিকল্পিত মিথ্যা

সুমন সেনগুপ্ত: রামনবমীকে কেন্দ্র করে আসানসোল ও রানিগঞ্জে যে গোষ্টী সংঘর্ষ ঘটেছে, তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নানাবিধ প্রচারের মধ্যে মিশে গেছে অপপ্রচারের জল। এমন অভিযোগ বিজেপি ও সঙ্ঘ ঘনিষ্ঠ মহল থেকে করা হয়েছে। গুজবও ছড়িয়েছে। রাজনৈতিক দলগুলিও কী এই মিথ্যাচারে যুক্ত হয়ে পড়ে কখনও কখনও! এই প্রশ্নও …

আরও পড়ুন »

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই শান্তিতে ভোট হবে, দাবি প্রশাসনের

ঈষাণিকা ভোরাই: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই বিরোধীরা একযোগে দাবি করে আসছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে এতদিন কোনো উচ্চবাচ্য করেনি। তবে ভোট তো দূরের কথা, মনোনয়ন পর্বেই যেভাবে বোমা ও গুলির যথেচ্ছাচার হচ্ছে, তা দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ। এদিকে সূত্রের খবর, অবশেষে …

আরও পড়ুন »