নিজস্ব সংবাদদাতা :
বৃহস্পতিবার সকাল। সাড়ে দশটা নাগাদ বিজেপির প্রায় ২০- ২২ জন দাইহাটে কাটোয়া ২ ব্লকে মনোনয়ন দাখিল করতে যান। জানা যায়, তার আগে থেকেই তৃণমূলের প্রায় ১৫০ জন কর্মী অফিসের সামনে জড়ো হয়েছিল। বিজেপি কর্মীরা যেতেই তাদের ওপর হামলা করে বলে অভিযোগ। তখনকার মতো বিজেপির লোকজন পালিয়ে গেলেও দুপুর একটা নাগাদ বিজেপি কয়েকটি গাড়ি করে বেশ কিছু লোকজন ফের আসে। তখন ফের দু’পক্ষের খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ কোনওরকমে সামাল দেয়। পূলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে দু’পক্ষই। বিজেপির অভিযোগ তৃণমূল গুলিও চালায়। তবে পুলিশ গুলি চালানোর কথা স্বীকার করেনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news