ঈষাণিকা ভোরাই:
“রায়গঞ্জে বাইরে থেকে লোক নিয়ে এসে, এই দাঙ্গাবাজ দল(বিজেপি) অশান্তি করার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া হবে না। প্রশাসন নিশ্চয় উপযুক্ত ব্যবস্থা নেবে।”- বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরো বক্তব্য, “সবে দু’দিন হয়েছে, এর মধ্যেই গেল গেল রব কেন ?” সত্যি তো, কি এমন হয়েছে যে বিরোধী দল থেকে শুরু করে মিডিয়া এসব ছবি দেখিয়ে গেল গেল রব তুলছে ? আসলে যেটা তিনি বললেন না সেটা হল, এ তো সবে শুরু। আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যায়া। রায়গঞ্জের রাস্তায় দিনে দুপুরে গুলিবৃষ্টি হচ্ছে, আর কলকাতায় বসে তৃণমূল মহাসচিব বলছেন, বিরোধীদের কোনও লোকবল নেই, তাই তারা অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু পার্থবাবু একটা কথার উত্তর এড়িয়ে যাচ্ছেন বারবার। যে বিরোধীদের কোনও লোকবল নেই, তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে কেন! কেন বিরোধী শূন্য পঞ্চায়েত গঠনের কথা বলতে হচ্ছে!এত যখন উন্নয়ন হয়েছে তখন বিরোধীরা তো সেই উন্নয়নের ঝড়ে এমনিতেই উড়ে যাবে। তাহলে বিরোধীদের আটকানোর কারণ কি! তাহলে কী উন্নয়নের সুফল গ্রাম বাংলার সাধারণ মানুষ পায়নি! আর পঞ্চায়েত ভোটে তার এফেক্ট পড়তে পারে, এই আশঙ্কা থেকেই বিরোধী আটকে ভোট করার প্রয়োজন দেখা দিয়েছে। উঠছে সে প্রশ্নও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news