ঈষাণিকা ভোরাই:
বুধবার তিনি বলেছিলেন বিহার ঝাড়খণ্ড থেকে আসা বহিরাগতরা ঝামেলা পাকাচ্ছে, গুলি চালাচ্ছে। বৃহস্পতিবার সেই তিনি জানালেন রায়গঞ্জের ঘটনায় যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা মূলত মালদহের লোক। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মার এই মন্তব্যে তো ভিমরি খাওয়ার জোগাড়। এতদিন তো জানতাম মালদহ পশ্চিমবঙ্গেরই একটা জেলার নাম। তবে কি সবার অজান্তে মালদহ জেলা পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে গিয়ে ঝাড়খন্ড, বিহারের অংশ হয়ে গেছে? আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে বহিরাগত তত্ত্ব আনতে হচ্ছে আর গুলিয়ে যাচ্ছে সেখানে। শুনে নিন বৃহস্পতিবার কি বললেন এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news