Breaking News
Home / TRENDING / একটি মৃত্যুর পরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন

একটি মৃত্যুর পরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন

ঈষাণিকা ভোরাইঃ

অবশেষে নড়েচড়ে বসল রাজ্য নির্বাচন কমিশন।মনোনয়ন পর্বে অশান্তি রুখতে এবার কড়া হচ্ছে প্রশাসন। এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা বৃহস্পতিবার জানিয়েছেন বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণার মত যেসব এলাকায় বেশি গন্ডগোলের খবর আসছে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে। গন্ডগোল রুখতে আরো বেশি করে সক্রিয় হতে জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে  ২২৬১ জনকে সতর্কতা মূলক গ্রেপ্তার করা হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুনির্দিষ্ট মামলায় আরো ২৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৬৮টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। সিআরপিসির ১০৭ ধারায় ৪৯৮ টি মামলায় ১২৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র, ১৪টি কার্তুজ এবং ২৩ টি তাজা বোমা।এদিকে  বীরভূমের নলহাটিতে প্রাক্তন সিপিআইএম সাংসদ রামচন্দ্র ডোম তীর ধনুক সহ মিছিল করে মনোনয়ন জমা দিতে যান বলে অভিযোগ উঠেছে। এডিজি আইন শৃঙ্খলা জানান, পুলিশ ওই ঘটনা খতিয়ে দেখছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *