সুমন সেনগুপ্ত:
রামনবমীকে কেন্দ্র করে আসানসোল ও রানিগঞ্জে যে গোষ্টী সংঘর্ষ ঘটেছে, তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নানাবিধ প্রচারের মধ্যে মিশে গেছে অপপ্রচারের জল। এমন অভিযোগ বিজেপি ও সঙ্ঘ ঘনিষ্ঠ মহল থেকে করা হয়েছে। গুজবও ছড়িয়েছে। রাজনৈতিক দলগুলিও কী এই মিথ্যাচারে যুক্ত হয়ে পড়ে কখনও কখনও! এই প্রশ্নও উঠেছে। বামেদের একটি পরিকল্পিত অপপ্রচার সামনে এসে পড়েছে।
রাজ্যপালের আসানসোল সফরের দিন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই রাজ্যপালের কাছে অভিযোগ জানায় গোষ্টী সংঘর্ষের জেরে আসানসোল ও রানিগঞ্জে ২১৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। কিন্তু তাদের এই অভিযোগের সমর্থনে কোনও পরীক্ষার্থীকে সংবাদ মাধ্যমের সামনে আনতে পারেনি। এ নিয়ে সাংবাদিকরা এসএফআই নেত্রী অন্তরা রায়কে প্রশ্ন করলে তিনিও প্রশ্ন এড়িয়ে যান। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় তাঁদের কাছে এ ধরণের কোনও অভিযোগ আসেনি। তাঁরা সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা হলে পুলিশের সহযোগিতায় পাঠানোর ব্যবস্থা করেছেন। তৃণমূলের পশ্চিম বর্ধমানের সভাপতি শিবদাসনের বক্তব্য, তাঁদের কাছে এ ধরণের কোনও অভিযোগ আসেনি। পুরোটা বামেদের অপপ্রচার, এমনটাই দাবি শিবদাসনের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news