Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় বাহিনী ছাড়াই শান্তিতে ভোট হবে, দাবি প্রশাসনের

কেন্দ্রীয় বাহিনী ছাড়াই শান্তিতে ভোট হবে, দাবি প্রশাসনের

ঈষাণিকা ভোরাই:
পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই বিরোধীরা একযোগে দাবি করে আসছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশন এ বিষয়ে এতদিন কোনো উচ্চবাচ্য করেনি। তবে ভোট তো দূরের কথা, মনোনয়ন পর্বেই যেভাবে বোমা ও গুলির যথেচ্ছাচার হচ্ছে, তা দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ। এদিকে সূত্রের খবর, অবশেষে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুর নরম করেছে রাজ‍্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবন যান রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। সূত্রের খবর, সেখানে তিনি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করেন। তবে কমিশন থেকে এর সত্যতা এখনো স্বীকার করা হয়নি। এদিকে এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, বিহার ঝাড়খণ্ড থেকে আসা বহিরাগতরা এই ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি তথ্য দিয়ে তিনি জানালেন, যে ঘটনা ঘটছে সেগুলো ছুটকো ছাটকা এবং সব ক্ষেত্রেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। অবশ্য বহিরাগতরা কিভাবে ভিন রাজ্য থেকে এ রাজ্যে ঢুকছে বা সেটা আটকানো যাচ্ছে না কেন, এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্নের উত্তরে অনুজ শর্মা পরিষ্কার জানিয়ে দেন, “কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, আমরা রাজ্যের বাহিনী দিয়েই শান্তিপূর্ণভাবে ভোট করাতে সক্ষম।” ফলে কমিশন যাই চাক না কেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকারের মনোভাব পরিষ্কার বোঝা গেল এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মার কথায়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *