Breaking News
Home / TRENDING / মনোনয়ন কেন্দ্রে ১৪৪ ধারা জারি করল কমিশন

মনোনয়ন কেন্দ্রে ১৪৪ ধারা জারি করল কমিশন

নীল বণিক
শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া সম্পন্ন করতে শুক্রবার থেকে মনোনয়ন জমা কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা করার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন । মনোনয়ন কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলগুলির জমায়েতের উপর বিধিনিষেধ থাকছে সকাল থেকেই । এছাড়াও নতুন করে অশান্তি এড়াতে প্রতিটি কেন্দ্রে ২০ জন অভজারভার নিয়োগ করছে কমিশন। পাশাপাশি, ১৪৪ ধারা সত্ত্বেও যাঁরা মনোনয়ন তুলতে বা জমা দিতে পারবেন না, তাঁদের অন্যত্র মনোনয়ন জমা ও তোলার ব্যবস্থা করা হবে । গত কয়েকদিন ধরে তৃণমূলের তাণ্ডবে মনোনয়ন পত্র তুলতে পারছিল না বিরোধীরা। এরপরই নির্বাচন কমিশনের ওপর অনলাইনে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার আবেদন করে তারা। তারপরই কিছু টা নতি স্বীকার করে এই সিদ্ধান্ত নেয় কমিশন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *