নীল বণিকঃ
বাজারের মধ্যে, জনবহুল এলাকায় বিশ্বহিন্দু পরিষদ নেতা লক্ষ্মীকান্ত গুপ্তাকে পিটিয়ে মারার চেষ্টা করল দুষ্কৃতীরা। বুধবার রাতে হুগলীর কামারপুকুর এলাকার স্থানীয় বাজারে পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন বিশ্বহিন্দু পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত গুপ্তা।

সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। সকলের সামনেই তাঁকে রড, বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে দুষ্কৃতীরা। স্থানীয় দোকানদারেরা দুষ্কৃতীদের রুখে দাঁড়ালে পালায় তারা। এরপর গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীকান্তকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করানো হয়। দুষ্কৃতীদের মারে বিশ্বহিন্দু পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মীকান্ত গুপ্তার বুকের বাঁ দিকের পাঁজর ভেঙে যায়। মাথায় চারটি সেলাই ও মুখে চোট রয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্বহিন্দু পরিষদ নেতা সৌরিষ মুখার্জি। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পরই বারবার আক্রান্ত হচ্ছে বিরোধীরা। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূলের বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। জেলায় জেলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার বিরোধী শিবির। লক্ষ্মীকান্ত গুপ্তাকে খুনের চেষ্টাও এর থেকে আলাদা নয়। তবে এরপর পুলিশ কী ভূমিকা নেয় সেটাই দেখার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news