নিজস্ব সংবাদদাতা:
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার সলমন খানকে ৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল জোধপুর আদালত। কুড়ি বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন সালমান খান ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ। বন্যপ্রাণী রক্ষা আইনের ৯/৫১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। ঘটনার সময় সলমনের সঙ্গে ছিলেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম এবং টাবু। এই চারজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা দায়ের করা হলেও, এঁদের সকলকে বেকসুর খালাস করে আদালত। আপাতত সলমনকে মেডিকেল টেস্টের জন্য জোধপুর জেলে নিয়ে যাওয়া হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news