জ্যোতিস্মিতা রায় : একমাসের সন্ত্রাস, হুমকি, খুন এবং ২১টি নিরীহ লাশের ওপর দাঁড়িয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিজয় নিশান ওড়াল তৃণমূল কংগ্রেস । দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি । প্রত্যাশা মতোই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত মডেল থেকে ভ্যানিশ কংগ্রেস ও বামফ্রন্ট । এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণায় গ্রাম পঞ্চায়েতে ৯০টি আসনে এগিয়ে …
আরও পড়ুন »বিজেপির আপোষহীন লড়াই দেখে মানুষ জেগেছে : মুকুল
দেবক বন্দ্যোপাধ্যায় : নির্বাচন নামক এই তৃণমূলীয় প্রহসনে বিজেপি নিজের স্বাক্ষর রেখেছে। এমনটাই মনে করছেন মুকুল রায়। গোটা নির্বাচন পর্বে তৃণমূল নিধন যজ্ঞ চালিয়েছে। এই নিধনের মুখোমুখি দাঁড়িয়ে, শাসকের সব রকম দমন সামলে বিজেপি যে ফলাফল করেছে তা প্রশংসার দাবি রাখে। মুকুলের নিজের কথায়, “২০০৮ এবং ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের …
আরও পড়ুন »আবার রক্তপাত, এবার অস্ত্র বল্লম
নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে ভয় দেখানো, তাড়িয়ে দেওয়া, ছাপ্পা ভোটের খবর ছিল। এবার রক্তপাতের খবরে নির্বাচন নামক এই কুনাট্যের ষোলো কলা পূর্ণ হল। পুরুলিয়ার কাশীপুরে তৃণমূলের সঙ্গে সিপিএম-কংগ্রেসের সংঘর্ষ বাঁধে। বল্লমের আঘাতে গুরুতর আহত হন কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি কার্ত্তিক মালাকার। মাথা ফাটে সিপিএম সদস্য দেওয়ান মাঝি ও তৃণমূল …
আরও পড়ুন »ঝাড়গ্রামে হাসছে জঙ্গল মহল, তবে বিজেপির হাত ধরে
নিজস্ব প্রতিনিধি : মারের সাগর পাড়ি দিয়ে বিজেপি মাথা তুলল ঝাড়গ্রামে। জঙ্গলমহল দেখাল উলটপুরাণ। সেখানে বিজেপির জয়জয়কার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঙ্গল মহল হাসছে’, এই বাক্যবন্ধ শেয কয়েক বছরে মানুষ বহুবার শুনেছে। তবে জঙ্গলমহল ঝাড়গ্রামের আজকের হাসি আর যাই হোক মমতার জন্য সুখকর নয়। জেলার লোধাশুলি, শালবনী, নেদাবহরা, সডরডিহা, দুধকুন্ডি – এই …
আরও পড়ুন »পঞ্চায়েতে জয়ী আরাবুলের ছেলে হাকিবুল ইসলাম
ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে জয় লাভ করলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। উত্তর গাজীপুর থেকে গ্রাম পঞ্চায়েত আসনে প্রতিদন্দ্বিতা করেছিলেন তিনি। এই গ্রাম পঞ্চায়েতের আরও দুটি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অন্যদিকে বাকী পাঁচটি আসনের মধ্যে একটি আসনে জয়ী হয়েছে জমি কমিটির নির্দল প্রার্থী। বাকী চারটে আসনে এগিয়ে রয়েছে …
আরও পড়ুন »গণনার দিনেও ছাপ্পা ভোট, ধরা পড়ল নির্লজ্জ বেপরোয়া ছবি
নিজস্ব প্রতিনিধি : গণনার দিনেও ছাপ্পা ভোট। নদিয়ার মাজদিয়ায় ঘটল এমন কাণ্ড। সংবাদ মাধ্যমের ক্যামেরাও ধরাও পড়ল। গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে, সরকারি আধিকারিকদের সামনে পরের পর ব্যালটে ছাপ্পা মারতে লাগলেন সুঠাম চেহারার এক তরুন। খবরে প্রকাশ, সেখানে সিপিএম এগিয়ে ছিল আর সেই কারনেই প্রহসনের শেষ পর্যায়ে আরও একবার ধর্ষিত হল …
আরও পড়ুন »বীরভূমের গণপুর পঞ্চায়েত বিজেপির দখলে
বীরভূম : বীরভূমের মহম্মদবাজার ব্লকের গণপুর গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসনের মধ্যে বিজেপি ৪, তৃণমূল ১ ও সিপিএম ২ টি আসন দখল করে। এই পঞ্চায়েত এই প্রথম দখল করল বিজেপি। উল্লেখ্য ওই পঞ্চায়েত কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের এলাকা। বীরভূমের মহম্মদবাজার ব্লকের মহম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ৫ টিতে বিনা …
আরও পড়ুন »পঞ্চায়েত প্রহসনে এগিয়ে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা সকাল দশটা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১১ টি গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১২ টি আসনে এগিয়ে বিজেপি। ৪১ টি আসনে এগিয়ে নির্দল। তিনটি আসনে এগিয়ে বামেরা। ছটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। রামপুরহাট ১ নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৫ টিতে বিনা …
আরও পড়ুন »বিকেলে জিতবে তৃণমূল তবে সকাল থেকেই হারছেন মমতা
দেবক বন্দ্যোপাধ্যায় : সকাল সকাল সন্ত্রাস! রাজারহাট, ভগবানগোলা, হাঁসখালি, ভাঙর… সময় যত এগোচ্ছে তালিকাটি বাড়ছে। কিসের তালিকা? গণনাকেন্দ্র বিরোধীশুন্য করার তালিকা। মনোনয়ন থেকে শাসকদল শুরু করেছে মারের উৎসব! নির্বাচনের দিন সেই উৎসব চরমে পৌঁছয়। গণনার দিনে, মানে আজ, একই দৃশ্য রাজ্যের নানা জায়গায়। প্রশ্ন হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও …
আরও পড়ুন »চোপড়ায় গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা, গাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর, : গণনা কেন্দ্রে ঢুকতে বাধা বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের। ভেঙে ফেলা হল বিরোধী দলের গাড়ি ও অস্থায়ী তাঁবু। ব্যাপক মারধরও করা হয় বিরোধী দলের এজেন্টদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভোট গণনা কেন্দ্র কমলাপাল স্মৃতি মহাবিদ্যালয় স্কুলে। অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনায় …
আরও পড়ুন »গণনা কেন্দ্রে নির্দল প্রার্থীদের ঢুকতে বাধা, উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর, পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরুর আগেই অশান্তি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর ব্লকের মদারাট পপুলার অ্যাকাডেমী স্কুলে তৈরি হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে এই গণনা কেন্দ্রে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নির্দল প্রার্থী এলে তাদের মেরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র …
আরও পড়ুন »৪৮ ঘন্টার ড্রামার অবসান, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ইয়েড্ডি
নিজস্ব সংবাদদাতা বুধবার সারাদিন ‘ম্যাজিক নাম্বার’ নিয়ে জল্পনা, জোট ড্রামার পর রাতেও রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি।এত কাঠখড় পুড়িয়েও শেষরক্ষা হল না। ভোর ৫টায় সুপ্রিম কোর্ট জানায় রাজ্যে বিজেপির সরকার গঠনে বাধা নেই। ফলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন ইয়েদুরাপ্পাই। মসনদে বসল বিজেপি । আগামি ১৫ দিনের মধ্যে ইয়েড্ডিকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা …
আরও পড়ুন »গণনা শুরুর আগেই আরম্ভ হল শাসকের মার
নিজস্ব প্রতিনিধি : মারের ট্র্যাডিসন গণনাতেও। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের গণনা শুরু হওয়ার আগেই রাজারহাটের গণনাকেন্দ্র থেকে মেরে বার করে দেওয়া হল বিজেপি প্রার্থী ও দু’জন এজেন্টকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির প্রার্থী ও এজেন্টদের বার করে দেওয়ার ফলে গণনাকেন্দ্র এখন কার্যত বিরোধীশুন্য। অন্যদিকে ভগবানগোলাতে সিপিএমের এজেন্টকে মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। …
আরও পড়ুন »রায়গঞ্জের দেশপ্রেমিক রাজুস্যার কী দেশদ্রোহীদের হাতে খুন হলেন!
দেবক বন্দ্যোপাধ্যায় : ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দুটি শব্দ লোকমুখে প্রায়ই শোনা যায়। দেশপ্রেমী ও দেশদ্রোহী। শব্দদুটির সদর্থক ব্যবহার যেমন চলে তেমনই নঞর্থক ব্যবহারের উদাহরনও কম নেই। অনেক ক্ষেত্রে বিদ্রূপাত্মক , শ্লেষাত্মক, মোটের ওপর ব্যাঙ্গার্থেও এই শব্দটি ব্যবহৃত হয়। সোশ্যাল মিডিয়ায় কোনও কোনও মহলের উদ্যোগে ছোট ছোট …
আরও পড়ুন »কর্ণাটকে সরকার গড়বে কে? পাল্লা ঝুঁকে বিজেপির দিকে, বলছেন বিশেষজ্ঞরা
নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে বিধানসভা গঠনে এখনও পর্যন্ত অ্যাডভান্টেজে বিজেপি । বুধবার সকালেই বিজেপি বিধায়ক মন্ডলীর নেতা হিসেবে রাজ্যপাল বাজুভাই রুডাভাই ভালার কাছে সরকার গঠন করার আর্জি জানান । এদিকে নির্বাচনী পরবর্তী কৌশলে কংগ্রেস ও জেডি (এস) হাত মেলালেও এই জোট যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে তা নিশ্চিত করে বলা …
আরও পড়ুন »রিপোর্টে সন্তুষ্ট নয় কেন্দ্র, পঞ্চায়েত নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব
ঈশানিকা ভোরাই : পঞ্চায়েত নির্বাচনে হিংসা সংক্রান্ত রাজ্যের পাঠানো রিপোর্টে সন্তুষ্ট নয় কেন্দ্র। ফের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বার্তা পাঠানো হল রাজ্যকে। রাজ্যের মুখ্যসচিবকে লেখা মেইলে জানানো হয়েছে বর্তমান রিপোর্টে অস্পষ্টতা রয়েছে।যত দ্রুত সম্ভব পঞ্চায়েত ভোটের হিংসার পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news